Saturday, 28 October 2017

আমার পঞ্চাশ বছর। ( ১ম অংশ)

আমার ছোট বেলার অনেক কথা মায়ের কাছে শোনা। মায়ের কাছে শুনেছি আমি সিঙ্গুর হাসপাতালে বাংলার ১৩৭০ বা ১৩৭১ সালের মাঘ মাসের শেষ বুধবার সকালে না রাতে বলে ছিল মনে নেই তবে আমি ১০ টা ৩০ মিনিটে জণ্ম গ্রহণ করে ছিলাম। আমাদের বাড়ি টা ছিল সিঙ্গুর থানার অন্তর্গত পল্তাগড় গ্রামে মাটির বাড়ি পেটোখোলার ছাউনি, টিনের দরজা। আমরা চার ভাই বোন আমার দিদি বড়ো তার পর আমি আমার পরে দু ভাই। আমার বাবা সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় অধুনা বাংলাদেশের বরিশাল সাব ডিভিশনের অর্ন্তগত গৌরনদী উপজিলার নলচিরার বাসিন্দা ছিলেন। তখন নলচিরা ছিল বাখরগঞ্জের গৌরনদী থানার অন্তর্গত ।এখন কী নাম হয়েছে জানা নেই। আমার পিতা ভারত স্বাধীন হবার আগেই এপার বাংলায় এসেছিলেন এবং সিঙ্গুর থানার অন্তর্গত পল্তাগড় গ্রামের বাসিন্দা ছিলেন ।তিনি বিরামনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমার পিতামহের নাম ছিল উপেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়। আমার পিতামহীর নাম ছিল ননীবালা দেবী। আমার বাবার কাছে যে দলিল পরচা ছিল সেগুলি তে আরও কতগুলি নাম আছে তারা কারা আমার জানা নেই। যেমন ১)ধীরেন্দ্র নাথ মুখোপাধ্যায় ২)নরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়েরধ্যায় ৩)বামা সুন্দরী দেবী
৪)গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ৫)মুকুন্দ চক্রবর্তী
৬)দুর্গাপদ ভট্টাচার্য ৭)ক্ষীরোদসুন্দরী দেবী এদের কার সাথে কী সম্পর্ক আমার জানা নেই। তবে এদের কারো কারো নামের নীচে থানা - গৌরনদী নলচিরা সাং - কান্ড পাশা লেখা আছে। বাবার কাছে শুনেছি বাবার মামা ধীরেন্দ্র নাথ মুখোপাধ্যায় ফৌজদারি কোর্টের উকিল ছিলেন। এতো কথা লিখছি কেন? যদি কেউ আমার ব্লগের লেখা পড়েন আমার পিতার সম্পর্কের কেউ এদেশে বাংলাদেশ থাকেন তবে command box এ মন্তব্য লিখবেন। কেন আমি আগেও চেষ্টা করেছি পিতার সম্পর্কের কেউ আছে কিনা। আমি শুধু জানতে চাই বাবা কেন দেশ স্বাধীন হবার আগেই এপার বাংলায় এসেছিলেন, এবং প্রায় কপর্দক শুন্য অবস্হায়। এখানে বলি যে আমি সম্পত্তির অধিকার পাব বলে খোঁজ করছি, তা কিন্তু নয়। এটি নিছক কৌতুহল।
আমার কথা না বলে কেমন বাবার কথা বলে ফেললাম, তবে হ্যাঁ বাবা মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। তাই বাবার কথা হল দরকার হলে আবার লিখব। এবার মায়ের কথা একটু লিখতে হবে, কারণ আমার মায়ের কথা না বললেই নয় কারণ আমার মা না হলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। আমার জন্য মা নিজের জীবন দিয়ে দিয়েছেন। আমার এক কূলাঙ্গার ভাই এর হাতে। মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন, মাকে আমরা পেয়ে ছিলাম অন্য ভাবে। তিনি জীবনের প্রতিদিন যুদ্ধ করে গেছেন। সুখ ভোগ করতে হয় নি। মায়ের সেই কষ্টের দিন গুলো আমি ভুলতে পারি না। কী অমানুষিক দুঃখ দিনের পর দিন না খেয়ে থাকতে হতো। বাবা নামেই চাকরি করতেন, আমরা অর্ধেক দিন খেতে পাইনি।কারণ তখন শিক্ষক দের বেতন কম ছিল আর অনিয়মিত ছিল, আর একটি কারণ আমার বাবার অপরিনাম দর্শিতা, আর একটি কারণ হল দোকান দারের চালাকি। কত বেতন জেনে নিয়ে ঠিক ঐ টাকা পর্যন্ত মাল দিত আবার বাড়তি দাম নেওয়া, ও জিনিস না এলেও ধারের খাতায় তা লিখে দেওয়া, এভাবে পনেরো দিনের মধ্যে বেতনের সবটাকা খরচ দেখিয়ে নিয়ে নেওয়া। আমরা বড়ো হয়ে বাবা কে দোকানে যেতে দিতাম না। আমরা যেতাম আর প্রতি দিন যা লাগতো নিয়ে আসতাম। সেই সময় ওই বেতনে সারা মাস খরচ করেও কিছু টাকা উদ্বৃত্ত হতে লাগলো।
আমাদের কষ্ট একটু লাঘব হল, তবুও মাকে কারখানায় কাজ করতে যেতে হতো। 1980 সালের পর থেকে অবস্থা উন্নতি হলেও। তার আগের অবস্থা অবর্ননীয়, পরের বাড়ি থেকে খাবার চেয়ে আনা ফ্যান চেয়ে খাওয়া। কোনো দূরবর্তী স্থানে কোনো সার্বজনীন অনুষ্ঠানে খাওয়ানো হলে, ঠাকুমার হাত ধরে খেতে যাওয়া, সে ট্রেন পথে হলেও চলে যেতাম। জামা কাপড় চেয়ে এনে দিতেন মা। মাঝে মাঝে কিনেও দিতেন, শীতের পোশাক কেনা ছিল অকল্পনীয়। পুরনো বিছানার ছেঁড়া চাদর সেলাই করে কেটে সমান করে গায়ে দিয়েছি। অর্ধেক দিন খাবার জুটত না, তার উপর লেখা পড়ার জন্যে অপরের বই চেয়ে আনা খাতা পেন পেনসিল চেয়ে আনা পেনসিল দিয়ে লিখে মুছে আবার লেখা।
তার উপর ছিল পাড়ার লোকের অত্যাচার তাদের কারো যদি সূঁচও যদি হারিয়ে যেতো সেটা চুরি করেছি আমরা আমাদের ভাঙা ঘরে চলত তল্লাশি আর ভাঙচুর তো ছিল। এসব নিয়ে আরও কিছু কথা লেখা আছে, এর আগে আমার কথা, ও অসত্বিতের সংকট এ দু টো লেখা তে। হয় তো কেউ পড়ে নি। জানি না ভবিষ্যতে কেউ পড়বেন কি না? তবু আমি লিখি আমি ছোট থেকে অনেক নাটক কবিতা লিখে ছিলাম যা এখন অতীত। কারণ সে সব লেখা খাতা এখন আর খুঁজে পাই না। আমার একটা প্রশ্ন মনে দীর্ঘদিন ধরে ঘোরে বাঙাল কী আলাদা কোনো জাত যেমন হিন্দু, মুসলিম, শিখ না হলে এপার বাংলায় শিক্ষিত মানুষ ও বাঙাল জাত বলে সম্বোধন করে কেন? আমি স্কুলে পড়ার সময় আমার স্কুলের প্রধান শিক্ষক এবং অন্য অনেক শিক্ষক বলতেন বাঙাল জাত। আমি পলতাগড় রাধারানী প্রাথমিক এবং পলতাগড় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখনও অনেক ভালো শিক্ষিত মানুষ কে বাঙাল জাত বলতে শুনেছি। সেই জন্যই আমার মনে প্রশ্ন জাগে ওপার বাংলার মানুষ তথা ওপার বাংলা থেকে বিতাড়িত ভিটে মাটি ছেড়ে আসা মানুষ এপার বাংলায় বাঙাল জাত।
আমার ছোট থেকেই থেকেই আরেক টি প্রশ্ন জাগে, আমার মনে হয় এই প্রশ্ন টি শুধু আমার নয় যেসব মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, আমার বাবার মতো নিস্ব রিক্ত হয়ে, নিজের প্রাণ টুকু হাতে করে, তাদেরও এই প্রশ্ন। এই তথাকথিত বাঙাল জাত তৈরী করল কারা? দেশ স্বাধীন হল, দেশ তিন টুকরো হলো, বাংলা ও পাঞ্জাব ভাগ হলো। হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বলল। কত মানুষের প্রাণ গেল, আমি মনে করি এর জন্যে দায়ী গান্ধী এবং নেহরু এবং জিন্নাহ। ক্ষমতার লোভে তারা দেশ ভাগ করেছেন। এরা সুভাষচন্দ্র বোস থেকে শুরু অন্য বাঙালি নেতা দের সহ্য করতে পারতেন না। আর এই তীব্র জাতি বিদ্বেষ থেকে বাংলা ভাগ এবং সুভাষচন্দ্র বোস কে দেশে ঢুকতে না দেওয়া। এতেই ক্ষান্ত হননি ওপার বাংলা থেকে আসা মানুষ গুলো কে আশ্রয় দিয়েছেন। আন্দামান এবং দন্ডকারণ্যে কিন্তু বেঁচে থাকার সুব্যবস্থা করেন নি। আমার ভীষণ ঘৃনা হয় তথা কথিত এই সব বড়ো বড়ো দেশপ্রেমিক নেতাদের যারা দেশে প্রেমের নামে ক্ষমতার লোভে একটা জাতির ঐক্য ভেঙে দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করে। এদের এই কুচক্রী সিদ্ধান্তের ফলে পরিবার গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সামাজিক সম্পর্ক গুলো কাকা দাদা পিসি মাসি হারিয়ে তারা দেশ ছেড়ে চলে এসেছে। আবার অনেকর প্রিয়জন দের মরতে দেখেছেন। আর তখন ঐ সব নামি স্বাধীনতা সংগ্রামী ইংরেজ দের সঙ্গে ষড়যন্ত্র করে সাজানো জেলে গিয়ে স্বাধীনতা সংগ্রামী সেজে। দেশটাকে ভাগ করে নিয়ে ক্ষমতা ভোগ করতে আরম্ভ করে দিয়ে ছিলেন। তারাই আসলে এই নতুন জাতি অর্থাৎ "বাঙাল জাতি" তৈরী করে দিয়েছে। আর এদের জন্য এখন অনেক রকম অত্যাচার সহ্য করতে হয়। এমনকি তাদের এপার বাংলায় মেয়ে দের বিবাহ করার অধিকার টুকু নেই। যদিও হয়ে থাকে তবে সেটা অজান্তেই। জেনে সত্যিই বলে যদি বিবাহ হয়। তাহলে অনেক তথ্য গোপন রেখে না হলে কী করে ছেলেটি কে ঠকানো যায় তার ব্যবস্থা পাকা করে রাখে। কেন এতো কথা কারণ আমার বাবাকে বিয়ে করতে হয়েছিল। নদিয়া জেলার ক্ষীতীশ চক্রবর্তীর মেয়ে যোগমায়া কে, যারা বাংলাদেশের পাবনা জেলা থেকে এপার বাংলায় এসেছিল। এ তো গেল একটা দিক, আরেকটা দিকও আছে, যেমন ওপার বাংলার থেকে আসা মানুষ ব্রাহ্মণ হতে পারে না। আবার সে যদি আমার বাবার মতো সব হারিয়ে এপার বাংলায় আসে তবে, তিনি ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ নন। শুনতে হয় ওপার থেকে এসে গলায় পৈতে ঝুলিয়ে ব্রাহ্মণ হয়েছে। আর মুখের ভাষা হলো শালা বাঙাল বামুন। আমি জানি না এসব কোনো কথা যারা শহরে বাস করেছেন। ওপার থেকে টাকা পয়সা সঙ্গে এনেছেন, তাদের শুনতে হয়েছে কিনা? আমার জানা নেই, কিন্তু  ছিন্নমূল, সর্বস্ব হারানো, আত্মীয় স্বজন হারানো, মানুষ গুলো কে প্রতি নিয়ত এপার বাংলার শিক্ষিত অশিক্ষিত মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। জীবন যন্ত্রণা সহ্য করে বেঁচে থেকে এসেছে। শুধু ঐ তিন নেতার ক্ষমতা বা গোদির লোভে বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী হবার লোভে। লোভের স্বীকার হতে হয়েছে বাঙালি হিন্দু দের আর পাঞ্জাবের অধিবাসী শিখ দের। এখনো এরা অত্যাচারিত। আমাদের পলতাগড় গ্রামের ভিটেরে সামান্য জমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই বাবার আমল থেকে। যা আমি আগেই লিখেছি, বাবার আমলে আমি দেখেছি দড়ি দিয়ে জমি মেপে অশান্তি করতে। আমাদের বাড়িতে অনেক রকম ফলের গাছ ছিল। সেসব গাছে ফল হলে এসব হতো। ফল গুলো পেড়ে নিয়ে যেত নষ্ট করে দিত। আর মুখের ভাষা ছিল বাঙাল তাড়াতে হবে। আমিন এনে মাপা হতো তখন ঠিক হতো। একটা কথা বারবার বলতে শুনেছি ওজমি আমাদের নয় দান করা, বাবার কাছে শুনেছি দলিল করার খরচ কমানোর জন্য দানপত্র করা হয়েছিল। সকলেই হয়তো ভাবছেন তোমারা খুব ভালো কিছু বলতে না, শুধু শুধু পেছনে লাগতো। আমারা কি করতাম আগে বলে ছি। ওদেরি কারও কারও চাকর গিরি করতাম একমুঠো মুড়ি খাবার আশায়। যদি একটু ভুল হতো আর আমাদের বাড়িতে পোষা কোনো পশু জমিতে বা বাড়ির আশ পাশে যেতো তাহলে তো কথাই নেই শুরু হয়ে যেতো, ওদের বাঙাল তাড়ানো অভিযান।

Wednesday, 25 October 2017

করুণাময়ী মা তুমি তোমার অপার মহিমা।

তুমি কী অপার করুণায় আমাদের পালন করছ মা জননী। সবার রেশন কার্ড না থাক তাতে কী।
তুমি দিচ্ছ বালি আটা খেতে পারুক আর না পারুক তাতে তোমার কী? তোমার কী করুণা মা গো যার বাবা চার বা দু চাকা ছাড়া চলে না। তাকেও তুমি সাইকেল চাপিয়ে ছাড়ছ, শুধু পঞ্চম থেকে অষ্টম বাদে। তুমি কী ভালো মা গো, তুমি করেছ রাস্তা দিয়েছ সাইকেল বোনেরা সাইকেল চেপে যাচ্ছে ভাই গুলো একটু আদর করে জঙ্গলে নিয়ে যাচ্ছে, ওতে দোষের কি? তুমি দিচ্ছ মা জুতো, জামা, বই, খাতা শুধু পাঁচ বছরের বাচ্চা টিকে বাদ দিয়ে। তোমার অপার মহিমা মা গো "মিউ মিউ আর ঘেউ ঘেউ" দের উপর দিয়েছ পে কমিশন করে তুমি দিলে ডিএ নামক মূলো ঝুলিয়ে ছ মাস আগে ঘোষণা করে। কারণ দেনা করে গেছেন বামেরা বলে। তুমি তো দেনা করো না মা তুমি ছবি বিক্রি করে টাকা তোল মা। তোমার অসীম করুণা মা গো চাষের সারের দাম তিন গুণ হল, ফসল বিকোয় জলের দরে।দেনার দায়ে কৃষক মরে না খেয়ে মানুষ মরে আর তোর ছেলে রা মা রেশন কার্ড নিয়ে ঘোরে যার পাবার কথা সে পায় না মা সে যে খাবার জন্য হাহাকার করে। যদিও কষ্ট করে হাতে পায়ে ধরে কার্ড পেল তার আবার রঙের বাহারে রঙ বাহারি পনেরো দিনের এক জনের পাঁচ শ চাল। কেউ পায় তেরো টাকা কেজি কেউ পায় দু টাকা কেজি, আর পায় মা বালি না ধূলো আটা যার সাদা রং টা গায়েব। কাজ নেই মা ঘরে ঘরে বেকার ছেলে কাজ না পেয়ে আত্মহত্যা করে। আর আছে মা পেটের জ্বালায় ভিক্ষে করে, এখন আবার কয়েন নিয়ে ঝামেলা তাও প্রায় বন্ধ মা গো পেটের জ্বালা বড় জ্বালা মা গো, সবাই পায় না চপ কারখানায় কাজ আর মুড়ি কারখানা কত হবে। মুড়ি চপ কিনবে তার জন্য পয়সা লাগে কে দেবে?
তবু মা তোর পূজো করে, তুই তো মা শ্মশান কালী
তোর পূজা করে। মদের দোকান, দেশি মদের কারবার সে তো তোমার দান ঐ খেতে ঘরের মা বোন যায় অপরের কাছে। তবে তোর পূজো তে মদ লাগে বোম লাগে। আবার পূজো আসছে পঞ্চায়েত পূজো কত বলি নিবি মা। তোর অনেক কসাই আছে যাদের আবার অক্সিজেন কম ঢোকে। দেখ মা কসাই রা যাদের দিয়ে বলি করাচ্ছে, তারাই জেল খেটে মরে। আর বলি হয় সাধারণ মানুষ, কসাই দের দু শো আশি টাকা, হয় দু শো আশি কোটি।

Friday, 8 September 2017

প্রশ্ন উত্তর

১) ডহর বাবুর বাড়ির লোক কে আছেন? প্রশ্নটির কে করেছেন? ডহর বাবুর বাড়ির কাউকে খুঁজে পাওয়া গেছে, কেউ যদি খুঁজে দেন পুরস্কার দেওয়া হবে।
২) রবীন্দ্র নাথ ঠাকুর নোবেল পুরস্কার আনতে গিয়ে কীটস ও সেস্কপিয়রের সাথে দেখা করে ছিলেন তথ্য টি কে দিয়েছেন?
৩) রাজা রামমোহন রায় পশ্চিম বঙ্গ বিধানসভায় সতী দাহ বিল পাশ করিয়ে ছিলেন। কে বলেছেন?
৪) বীরভূমের মাটি উৎসব শুরু করতে গিয়ে কে কাকে বলে ছিলেন যে থাব্বরে গাল লাল করে দেব?
৫) মাটি উৎসব, জল উৎসব, খাদ্য মেলা, কন্যাশ্রী বদলে বাংলায় দিদির ভাই রা কী উৎসব শুরু করে ছিল, এবং এই বিষয়ে বাংলা কে এক নম্বর করল?
৬)কলকাতা বইমেলায় ঢোকার মুখে কে পুলিশ কর্মী কে বলল চাবকে পিঠের চামরা তুলে নেব?
৭)2013 সালে 'সারদা' কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কে বলে ছিল যে 'যা গেছে তা গেছে ও নিয়ে দুঃখ করে লাভ নেই'?
৮)'শরীর থাকলে জ্বর জ্বালা যেমন হবে, তেমনই ধর্ষণ ও শরীর থাকলে হবে' এটি কার উক্তি?
৯)'বড়ো শিল্প না হয়েছে তো কী হবে, চপ ভাজা, মুড়ি ভাজা, ঘুঁটে শিল্পও শিল্প' উক্তি টি কার?
১০)   সি বিআই নোবেল চোর ধরতে না পারলে বলুক আমি সিআইডি দিয়ে নোবেল চোর ধরে দেব। কে বলেছেন?
১১)আমি কলকাতা কে লন্ডন আর দার্জিলিং কে সুইজারল্যান্ড বানাবো। কে বলেছেন?
১২)আমার সাথে চালাকি করে লাভ নেই। আমি গুন্ডা কন্ট্রোল করি। কার উক্তি?
আপাতত এই বারো টা পরে মনে পড়লে আবার হবে।

Monday, 21 August 2017

আহা দিদি কন্যাশ্রী দিচ্ছেন।

আজ 22শে আগষ্ট কলকাতা 24 *7 এর খবর পড়লাম একজন নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়েছে। আর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি ডাক্তারি পরীক্ষা করানো হয়নি ফেলে রেখেছে বি জে পির রাজ্য নেত্রী সেখানে গিয়ে একটা দারুণ কথা বলেছেন। যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কে নোবেল পুরস্কার দেওয়া উচিত কন্যাশ্রীর জন্য। আহা দেহে জ্বর জ্বালা হয়ে থাকে সেই রকম ঐ উত্তেজনা থাকে সেই কারণেই দিদির ভাইয়ের একটু যদি আদর করে এতে দোষের কিছু নেই। কারণ দিদি কন্যাশ্রী দিচ্ছেন সাইকেল দিচ্ছেন। এই নিয়ে এতো হৈ চৈ এসব ভালো লাগে। যতই দিদির পুলিশ ভাইয়েরা যতই পঞ্চাশ শতাংশ ডিএ বাকি থাক পেকমিশন না দিক পুলিশ ভাইয়ের ওসব মাথা ব্যাথা নেই। আপনি বলেছেন নোবেল পুরস্কার দিতে কাউকে দিতে হবে না। উনি বাংলা কে এ বিষয়ে এক দিন নোবেল পুরস্কার এনে দেবেন :কারণ পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে একনম্বর করে  ছেরেছেন।

Saturday, 22 July 2017

আজকের সমাজে শিক্ষকদের ভূমিকা।

এখন প্রায় দিনই খবরের কাগজ বা দূরদর্শনে খবর দেখলেই শিক্ষক কুলের কিছু শিক্ষকের বিভিন্ন ধরনের কুকীর্তি। কেউ শ্লীলতাহানি করেছেন কেউ বধূ নির্যাতন করছেন আবার খুন করছেন। যদিও বিশাল শিক্ষক কুলের মধ্যে এরা নগন্য, তবুও শিক্ষক হিসেবে খুব খারাপ লাগে তবে শ্লীলতাহানির অভিযোগ গুলো কতটা সত্যি তা নিয়ে আমার সন্দেহ আছে। শিক্ষক কুলের প্রকৃত শিক্ষক হতে পারছে না কারণ নিয়োগের সময় দেখা হয় না, কতটা সে শিক্ষক হওয়ার যোগ্য। শিক্ষক হওয়ার সমস্ত গুনাবলী তার আছে কিনা ।কত গুলো প্রশ্ন দিয়ে সেটা দেখা বা বোঝা যায় না। অন্তত দু বছর কোনো স্কুলে পড়ানোর পর শিক্ষক হিসেবে নিয়োগ করা উচিত। কারণ শিক্ষকের চরিত্র তার কথা বার্তা চাল চলন ছাত্রদের সঙ্গে ব্যবহার আরও বেশ কিছু বিষয় ভালো ভাবে লক্ষ করে তবেই শিক্ষক হিসেবে নিয়োগ করা উচিত। আমি লক্ষ্য করেছি অনেক শিক্ষকের ভাষা আচার ব্যবহার শিক্ষক সুলভ নয়। যদি সত্যি শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হয় তবে রাজনীতির ঊর্দ্ধে উঠে শিক্ষক নিয়োগ করতে হবে। তবেই এটা সম্ভব হবে।

Friday, 7 July 2017

প্রাচীন ধর্মের কথা।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম গুলির মধ্যে হিন্দু ধর্ম একটা। আমার যতদূর জানা আছে যে এই হিন্দু ধর্ম শুরু হয়েছে আদিম যুগের মানুষের কিছু অতি প্রাকৃতিক ঘটনা কেন ঘটছে না বুঝে সেই সব ঘটনা থেকে মুক্তি পেতে তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে এসেছে। সেসব দেব দেবীর পুজো এখনও পর্যন্ত মানুষ করে আসছে। দেব দেবীর পুজো হিন্দু ধর্মের একটি অঙ্গ, তবে বিভিন্ন সময়ে ভারতের মহাপুরুষরা এই ধর্মের সংস্কার সাধন করেছে। হিন্দু ধর্মকে আরও সহজ সরল করার চেষ্টা করেছেন। আবার এই হিন্দু ধর্মের জটিলতা বা গোঁড়ামি থেকে মুক্তি পেতে অনেক নতুন ধর্ম প্রচারক ধর্ম প্রচার করেছেন। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম তবুও হিন্দু ধর্ম ভেঙে পড়েনি। হিন্দু ধর্ম সহনশীল এই ধর্ম সকলকে কাছে টানে। এখন তো হিন্দু ধর্ম অনেকটাই সহজ সরল হয়েছে। কারণ রামকৃষ্ণ এবং তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের চেষ্টায় এই ধর্ম অনেকটাই সহজ সরল হয়েছে। এনারা কেউ মানুষকে ভয় দেখিয়ে বা জোর করে এই ধর্ম সংস্কার করেননি। পৃথিবীতে এমন একটা ধর্ম আছে যে ধর্ম মূল কথা নাকি শান্তি কিন্তু ধর্ম প্রচারের সময় থেকে যুদ্ধ করে ধর্ম প্রচার করতে হয়েছে, আবার জোর করে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, সন্ত্রাসবাদী দের বেশিরভাগ ঐ ধর্মের মানুষ। বুদ্ধ ধর্ম প্রচার হয়ে ছিল তারা অহিংস মতবাদে বিশ্বাসী আজও তাই, কথিত আছে যে সম্রাট অশোক বৌদ্ধ সাম্রাজ্য কলিঙ্গ আক্রমণ করে ছিলেন বৌদ্ধরা অস্ত্র ধরেনি নিজেরা প্রান বিসর্জন দিয়ে ছিলেন, হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। তা দেখে সম্রাট অশোক আর কোন দিন যুদ্ধ করেননি। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তা সারা বিশ্বে প্রচার করে ছিলেন। আর এখন ধর্মের নামে গোঁড়ামি ধর্মের নামে রাজনীতি মানুষ খুন জোর করে ধর্ম গ্রহণে বাধ্য করা। ধর্মের নামে দেশ ভাগের আন্দোলন, ধর্মের নামে জেহাদ ঘোষণা করা যেন মনে হচ্ছে ধর্ম বড়ো মানুষ নয়। মানবতা তুচ্ছ ভুলে যাচ্ছি আল্লাহ বা ভগবান মানুষ সৃষ্টি করেছেন, ধর্ম নয়।

Sunday, 2 July 2017

আমার জীবনে অলৌকিক ঘটনা।

অনেক দিন আগের ঘটনা, আমার বাবা মা মারা গেছেন। আমি তখন চাকরি করছি কোন একটা কাজে শ্রীরামপুর গিয়েছি। হঠাৎ করে দুপুরে ট্রেন বাস বন্ধ আমি সিঙ্গুর ফিরব। আমি শ্রীরামপুর থেকে হাঁটা শুরু করলাম শেওড়াফুলির দিকে। রাস্তা চেনা নেই দোকান পাট সব বন্ধ, রাস্তা ফাঁকা শুন সান কাউকে জিজ্ঞেস করব উপায় নেই। অনেক চিন্তা নিয়ে হাঁটছি এমন সময় হঠাৎ দেখলাম আমার সামনে একটি কুকুর যাচ্ছে। আমি কোনো দিকে না তাকিয়ে কুকুরের পিছনে হাঁটতে লাগলাম। অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম কুকুর টি আমার সামনে সামনে হাঁটছে একটুও এদিক ওদিক করছে না। আমি শেওড়াফুলির কাছে আসার পর কুকুর টি শ্রীরামপুর থেকে আসতে শেওড়াফুলির যে সাবওয়ে পরে অর্থাৎ হাওড়ার দিকে সেই সাবওয়ের ভিতরে চলে গেল। আমি খুব অবাক হলাম যে কুকুর টি শ্রীরামপুর থেকে আমার সাথে এল এবং শেওড়াফুলির এসে সে গঙ্গার দিকে চলে গেল। এই ঘটনা আজও আমার মনে দাগ কাটে।