আমার খুব মনে আছে যোগীন্দ্র নাথ সরকারের লেখা "মজার দেশ"। লেখকের নাম এবং কবিতার লাইন ভুল হলে মার্জনা করবেন। এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো। রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।। ছিল এই লাইন গুলোও ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে। বঁড়শিতে মানুষ গেঁথে মাছেরা ছিপ ফেলে।
আমাদের দেশ ভারত বর্ষ আজব দেশ। যত ধর্ম তত রকম আইন। যাদের জন্য এই দেশ তাদের জন্য আইন কী কঠোর। সর্ব দিক দিয়ে, তাদের সমাজে এখনও উচ্চ নীচ ভেদা ভেদ খুব কঠোর। এই ভেদা ভেদের ফাঁক দিয়ে অন্য ধর্ম থাবা বসাছে। উচ্চ বর্ণের মানুষ এখনো সচেতন না হলে একদিন নিজ দেশে পরবাসি হয়ে যাবেন। এ কথা সকলে মানবেন কি না জানি না, যে দেশ ভাগ হয়ে ছিল ধর্মের ভিত্তিতে। আর সংবিধান রচনার সময় হয়ে গেল ধর্ম নিরপেক্ষ। সংখ্যা লঘুরা থাকবেন তাদের ধর্ম তারা পালন করবেন, এটাও ঠিক কিন্তু তাদের আলাদা আইন আর সংবিধানের আইন শুধু সংখ্যা গুরুরা মেনে চলবে। স্বাধীনতার ৭০ বছর পরেও চিন্তা ভাবনা হবে না। এক সম্প্রদায়ের মানুষ জন সংখ্যার বিস্ফোরণ ঘটাবেন আর ক্রমশ দেশের চাষ যোগ্য জমি বসত বাড়ীতে পরিবর্তন হয়ে যাবে।এখনি দেশের অর্ধেকের বেশি মানুষ খেতে পায় না। তাহলে কিছু বছর পর এই না খেতে পাওয়া মানুষের সংখ্যা আরও বাড়বে। যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে এত ভাবেন আমার তো মনে হয় তারা আসলে ধর্ম নিরপেক্ষ নয়। শুধু মাত্র ভোটের রাজনীতি করেন। সব দলের ভেবে দেখা উচিত ভোটের রাজনীতি ছেড়ে দেশের গরীব মানুষের মঙ্গল। সব দল তো দেশের মানুষের ভালো চায় হয়তো ভাবনা বা মত পথ আলাদা। কোনো দল বা সম্প্রদায়ের লোক কে আঘাত করার জন্য নয়। সব রাজনৈতিক দলের কাছে আমারা আশা করা কি অনুচিত? না হলে তো আলেকজান্ডারের সেই বিখ্যাত উক্তি "সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ।" আমাদের দেশের
ধর্ম যখন রাজনীতির ভিত্তি, কোন কোন দল ধর্ম নিরপেক্ষতা করে করে কোনো না কোনো ধর্ম কে তোলাই দেয় ভোটের জন্য। আবার কেউ সরাসরি ধর্মের কথা বলে। সব দলকে অনুরোধ সকলে দেশের মানুষের ভাবুন।
This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Wednesday, 27 December 2017
আজব দেশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment