Thursday, 7 December 2017

শম্ভুর দ্বিতীয় সংকট।

বিয়ে করার আগে আমার জীবনে একটা অঘটন ঘটে গেল। আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন চিরকালের জন্য। ছোট্ট থেকে বাবা কে পাইনি মা ছিলেন আমার সব, সেও আমাকে একা করে দিয়ে একদিনের জ্বরে পৃথিবী ছেড়ে চলে চলে গেলেন। জানি সকল কে একদিন না একদিন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে।
কিন্তু মায়ের মৃত্যু টা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না।
যা হোক আমি মায়ের কথা রাখতে ঐ মেয়ে কে বিয়ে করে আনলাম। কিন্তু বিয়ের দিন থেকে ফুলশয্যার পর্যন্ত অনেক ঘটনা চোখে পড়ল সে গুলো বলবার নয়। ফুলশয্যার দিন প্রায় সকাল থেকে একটি ছেলে আমার বাড়ি তে এল সে নাকি বৌ এর মেজ বৌদির ভাই। ছেলেটি কে আমি নজর রাখ ছিলাম তার চাল চলন এবং কথা বার্তা অন্য রকম। আমার নব বিবাহিত বৌ এর আচরণ পাল্টে গিয়ে ছিল সে আসার পর। ছেলে টি দুপুরে রইলো ভাত খেল, সন্ধ্যা হলে নব বধূর বসার ব্যবস্থা করা হলো। ছেলে টি বৌ এর পাশে গিয়ে বসল। কিছুক্ষন পর দেখি সে আমার নব বিবাহিত বৌ এর উরু বা জঙ্ঘা কাছে হাত দিয়েছে। হাত বোলাছে যা দেখে আমার ভালো লাগেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছু বলতে পার ছিলাম না, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন যা দেখেছি বলি তবে আমারি অপমান হবে। একটা গণ্ডগোল শুরু হয়ে যাবে, কি করব ভেবে ঠিক করতে পারছিলাম না। আপনারা বলুন ঐ সময়ে আমার কি করার ছিল?
যাহোক আমি ফুলশয্যার পর রাতে বুঝতে সহবাসের সময় বুঝতে পারলাম ও আগেই আরেক জন কে সব দিয়ে বসে আছে। ফুলশয্যার দুদিন পর ছেলেটি আবার আমার বাড়ি তে এল। সে চলে যাবার পর বৌ কে জিজ্ঞেস করলাম ছেলে টি কে শুধু বলল ও আমার মেজ বৌদির ভাই। আমি যখন প্রশ্নের পর পর প্রশ্ন করে যাচ্ছি সে চিৎকার করে ওঠে বলে ওরে বাবা কত ভালো ছেলে জান। তুমি কার নামে কি বলছ? আমি খারাপ কোন কথা বলিনি। ওর ঐ লাফিয়ে উঠে সরে যাওয়া দেখে আমার সন্দেহ আরও বেড়ে গেল।
যা হোক ছেলে টি আমার বর্তমানে এবং অবর্তমানে বাড়িতে আসত। মাঝে মাঝে সন্তান নেওয়ার কথা বললে এড়িয়ে যেত, কিন্তু ঠিক বছর দেড় বাদে একদিন নিজেই সন্তান নেওয়ার জন্য রাজি হয়ে গেল। আর এই সন্তান নেওয়ার পনেরো দিন আগে ছেলে টি বাড়িতে এসে ছিল। আমি যখন বলছিলাম রাজি হয়নি। যেই ছেলে টি এল তখন রাজি হল। আমার সন্দেহ বেড়ে গেল প্রতিদিনই একটা কথা বলত তোমার সন্তান। একদিন খুব রেগে গিয়ে চেপে ধরতে ছেলেটি সম্পর্কে সব বলল ও হচ্ছে ওর পূর্ব প্রেমিক, বিয়ের আগে ওর সাথে শারীরিক সম্পর্ক ছিল। বিয়ের পর নাকি কিছু করেনি, ভাবুন যে বিয়ের আগে সহবাস করেছে সে বিয়ের পর কিছু করেনি। আবার আমার অবর্তমানে বাড়িতে এসেছে। পুরো ব্যাপারটা বলল আমি লিখিত দেব তবে তোমাকে নয়। ঠিক হল যারা উপস্থিত থেকে আমার বিয়ে দিয়ে ছিলেন তাদের একজন কে আনতে হবে। একটি দিন তিনি এলেন, তখন ঘরে ঢুকে লিখতে শুরু করল। এমন সময় হঠাৎ সেই ছেলেটি এসে হাজির। ঘর বৌ রানি বেড়িয়ে এলেন তাকে বলল সব জানতে পেরেছে তুমি আর এস না। ছেলেটি জিভ কেটে চলে, তারপর জানি না আমার অনুপস্থিতিতে আর এসেছে কিনা। লেখা শেষ হলে বৌ রানি লেখাটা যিনি এসেছিলেন তার হাতে দিলেন। তিনি সব পড়ে বলেন আমার বাড়িতে তোমার বাবার বাড়ির সকল কে ডাকচ্ছি। তোমারা দুজন ঐ দিন যাবে। তখন বৌ রানি আট মাসের অন্তঃসত্ত্বা। এবার বলুন আপনারা আমার কী করা উচিত ছিল? দয়া করে আমার প্রোফাইলে লিঙ্ক খুলবেন পড়বেন এবং অবশ্যই মন্তব্য করবেন। আমি আশায় থাকলাম।

No comments:

Post a Comment