স্বাধীনতার সত্তর বছর পরেও দেশ স্বাধীন হবার পরও সাধারণ মানুষের দুঃখের শেষ নেই। ইংরেজ আমলে ব্রিটিশ সরকার ভারত বাসী দের কুকুর বিড়াল ভাবত পান থেকে চুন খসলে গুলি করে মেরে দিত, পিটিয়ে মেরে দিত। সত্তর বছর হলো ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেছে কিন্তু আজও আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছি কথায় কথায় রাজনৈতিক নেতা তথা তোলাবাজ ঘুষখোর দের কথায় একে অপরের সাথে মারামারি করছে, আর মশা মারার মতো মানুষ খুন করছে। এতো অস্ত্র এলো কোথা থেকে ইতিহাসে আমরা পড়েছি ভারতের নবাব বাদশা সুলতানরা কিছু কর্মকার বা কারিগর কে দিয়ে অস্ত্র তৈরি করাতো তারাই আজ বংশ পরম্পরায় অস্ত্র তৈরি করে দিচ্ছে । সেই অস্ত্র আজ দূস্কৃতি থেকে মাফিয়া প্রত্যেকের হাতে ঘুরে বেড়াচ্ছে । মদ আর ভাগারের মাংস খেয়ে মশা মারার মতো মানুষ খুন করছে। আর এখন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মদের দোকান, এতো এতো দূস্কৃতি বা মাফিয়া তোলা বাজ বেড়েছে তা বলে বোঝানো যাবে না। এর সাথে আছে ঊর্দিধারি তোলা বাজ, রেলের ঊর্দিধারি তোলা বাজরা আরও সাংঘাতিক রেল যাত্রীদের নিরাপত্তা থেকে তোলা তুলতে বেশি পারদর্শী। দু তিন বছর চাকরি করার পর বাড়ি গাড়ি অবধারিত, এ রাজ্যে আরেক ধরনের তোলা বাজ আছে এখন দশ হাজার টাকা বেতন কিন্তু এক একজন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে তোলা তুলে ইনকাম করে। তবে এটাও ঠিক এই সব ঊর্দিধারি দের সবার হাতে অস্ত্র নেই। অবাক করার বিষয় তাই না, কিন্তু মাফিয়া দূস্কৃতি তোলা বাজ রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন এদের প্রত্যেকের হাতে কিছু না কিছু অস্ত্র আছে, এরা বিভিন্ন সময়ে রাজনৈতিক দল বদলে নেয় জেল জরিমানার হাত থেকে রক্ষা পাবার জন্য। মানুষ খুন এদের কাছে জল ভাত, আর এদের উপর ভর করে অনেক নেতা মন্ত্রী নিজের আখের গোছায়। নিজের দলের লোক জন কে খুন, যা এখন বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে ঘটে চলেছে। ছাত্র খুন, শিক্ষক হেনস্থা, পঞ্চায়েত ভোট নিতে যাওয়া সেই শিক্ষক মশায় যিনি নৃশংস ভাবে খুন হয়ে ছিলেন। খুনের ঘটনা লিখলে এই পরিসরে শেষ হবে না। প্রতিটি প্রাণ মূল্যবান সেই অমূল্য প্রাণ কে যারা অকালে কেড়ে নেয় তারা আর যাই হোক মানুষ নয়। এখন গোটা রাজ্যে তথা দেশে এতো বেড়েছে যে, বলে কাজ নেই, এর কারণ পুলিশ প্রশাসনের ঢিলেমি, আর বিচার ব্যবস্থার গাফিলতি ।বিচারের নামে প্রহশন তৈরি করা, তারিখের পর তারিখ দেওয়া আর জামিন ব্যবস্থা। আমি ইতিহাস পড়ে যেটুকু জেনেছি ব্রিটিশ আমলে তৎক্ষণাৎ বিচার হতো এবং শাস্তি হতো এখন হয় না। বিশ বছর মামলা চলার পর শাস্তি ঘোষণা করা হয়। প্রকৃত অপরাধী ধরে তাদের শাস্তির ব্যবস্থা করা হতো, তবে আজ কথায় কথায় মানুষ খুন অনেক টাই বন্ধ করা যেত। তবে পুলিশ তো নিধিরাম সর্দার, কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে?
This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Saturday, 22 December 2018
Friday, 21 December 2018
প্রশাসন কর্তারা আজ মানুষের কাছাকাছি।
আমি বিভিন্ন নিউজ ওয়েব সাইটে পড়ছি। যেপ্রশাসনের যে সব বড়ো কর্তারা দরজার সামনে একটি বোর্ড লাগিয়ে রাখেন বিনা অনুমতি তে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যে সব সরকারি কর্মীদের হাব ভাব এমন মনে করেন তিনি পৃথিবীতে একমাত্র বিদ্বান ব্যক্তি । সাধারণ মানুষের করের টাকায় হাজার হাজার টাকা বেতন পান আর সাধারণ মানুষ কোন কাজ করতে গেলে দিনের পর দিন ঘুরে আসতে হয়। নেতা মন্ত্রী ব্যতীত অনুমতি নিয়েও সাধারণের প্রবেশ জোটে না। যদি বা জোটে কাজ হয় না । সেই সব লোক বা প্রশাসনের কর্তারা আজ পুরুলিয়া, নদিয়ার তেহট্টের এবং অন্য জেলাতেও সাধারণ মানুষের খোঁজ খবর নিতে এগিয়ে যাচ্ছেন। কোথায় সভা করে সকলের সুখ দুঃখের খবর নিচ্ছেন। আবার এটিও ঠিক রাজনৈতিক দলের দাদা দের বাধা কাটিয়ে উঠে ঐ সব অফিসার সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করতে পারেন সেটাও দেখার। গোটা ভারত আজ মাফিয়া রাজ চলছে, ঘুষ আর তোলা কোটি কোটি টাকার খেলা যে যেখানে ক্ষমতা আছে সে সেখানে তোলা তুলছে। আবার এমনও আছে যেখানে ঘুষ না নিলে বিভিন্ন অফিসার দের প্রাণ দিতে হতে পারে মাফিয়া দের হাতে । অনেক অফিসার ইচ্ছা না থাকলেও ঘুষ নিতে বাধ্য হন, নিজের আর পরিবারের লোকজনের প্রাণ বাঁচাতে। গোটা দেশ এভাবে চলছে সাধারণ মানুষের দুঃখের অবসান হলে ভালো। ঘুষ আর তোলার এবং মাফিয়া রাজের হাত থেকে মুক্তি পেতে দেশে বেশ কিছু দিন সেনাবাহিনীর শাসন দরকার। কারণ আমি মনে করি সেনা বাহিনীর কর্মীরা দেশের মধ্যে সৎ আছেন। তারা পারবেন এই সব ঘুষ খোর তোলাবাজ আর জোর করে ঘুষ দেওয়া মাফিয়া দের ঠিক করতে।
Wednesday, 19 December 2018
চোপ রাজ্যে গনতান্ত্রিক সরকার চলছে।
আমরা পশ্চিমবঙ্গে গনতান্ত্রিক রাজ্যে বাস করছি ।২০১১ সালের আগে পর্যন্ত বহু বনধ বিধানসভা ভাঙচুর অনশন সিঙ্গুর থেকে টাটা তাড়ানোর আন্দোলন ছাব্বিশ দিন জাতীয় সড়ক অবরোধ ।নন্দী গ্রাম আন্দোলন রাস্তা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কনভয়ের সামনে বিস্ফোরণ । আরো কত কিছু সে সব আন্দোলন আমরা দেখেছি। সে গুলো সরকারের পক্ষে আন্দোলন ছিল। সব মানুষের ভালো করার জন্য আন্দোলন ছিল। আর এখন যে আন্দোলন হচ্ছে সবটাই সরকারের বিরুদ্ধে, কৃষকদের আন্দোলন হোক আর কর্মী দের রুটি রুজির আন্দোলন সব অগণতান্ত্রিক সব সরকার বিরোধী । মানুষ পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে না পারেন সেটা সরকারের পক্ষে এবং গনতান্ত্রিক। কথায় কথায় মানুষ খুন, মানুষ কে ভয় দেখানো, লাঠি, বল্লাম, আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা। মানুষের গনতান্ত্রিক অধিকার ভোট তাকে না দিতে দেওয়া, এসব সরকারের পক্ষে আন্দোলন, আর মিছিল মিটিং এ বাধা দান এসব সরকারের পক্ষে আন্দোলন। জনগণের দাবি জানানোর অধিকার নেই, তার প্রাপ্য তার দাবি যে দাবি সকল মানুষের সেটা নিয়ে আন্দোলন মানে সরকার বিরোধী। এসব করা যাবে না, এটা হচ্ছে স্বৈরতান্তান্ত্রিক সরকারের কণ্ঠ। ইতিহাস আমরা কম বেশি সবাই পড়েছি। জার্মানির এক নায়ক হিটলারের কথা। তার ন্যাতসি বাহিনী নৃশংস ভাবে ইহুদি হত্যায় মেতে ওঠে ছিল। পরে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পরে ছিল। এই হিটলারের শেষ পরিণতি কী হয়েছিল, আমরা সকলে কমবেশি জানি। বাংলায় যে সব মানুষ এই হিটলারের ন্যাতসি বাহিনী তারা অধিকাংশই অশিক্ষিত। তাদের কিছু টাকা দিলে আর একটা পিস্তল দিয়ে কেনা যায়। এরা যাদের কথায় এসব করে সেই সব নেতা মন্ত্রী টাকার কুমির হয়ে যায়। আর এরা নিজেদের মধ্যে মারামারি করে মরে, একপেগ মদ আর ভাগারের মাংসের লোভে। এরা যা যা করে সরকারের পক্ষে আন্দোলন। বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের হেনস্থা, মার ডাক্তার খানা বা হাসপাতালে ডাক্তার পেটানো। কলেজ অধ্যাপক পেটানো জলের জগ ছুঁড়ে মারা। সব তাহলে সরকারের পক্ষে আন্দোলন। আর কোনো রাজনৈতিক দল বা গন সংগঠন যদি তাদের আন্দোলন করে সেটা সরকার বিরোধী। আসল কথা হিটলারের রাজত্ব আন্দোলন মিটিং মিছিল করা যাবে না। চোর কে চোর বলা যাবে না, ডাকাত কে ডাকাত বলা যাবে না। আমার এতো বয়স হলো বহু ঘাবলা টাকা তছরূপের ঘটনা কাগজে পড়েছি। বছরের পর বছর ধরে তদন্ত চলছে কোনো মন্ত্রী বা নেতা শাস্তি হয়নি। খুব হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া, আরেকটা কথা না লিখে পারলাম না। আমি বাংলায় তথা পশ্চিমবঙ্গের ইতিহাস কোনো নেতা মন্ত্রী কে কোন কেলেঙ্কারি বা ঘুষ নিয়েছে কাগজে পড়িনি। বাংলার বাঙালি ভারত
বর্ষ কে পথ দেখায়। পঞ্চায়েত ব্যবস্থা গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল। এখন সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থা আছে কিন্তু এখনও পশ্চিমবঙ্গের মতো হয়ে ওঠেনি। সেই পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা সারদা নারদা জড়িয়ে পড়ছে। দীপক না দীলিপ ঘোষ লিখেছেন রাজ্যের মাথা সে নাকি পৃথিবীর সেরা মিথ্যে বাদি, আর চুরি করতে এক নম্বর। লেখকের বইটি কিন্তু এখনও বাজারে লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে। অনেকে পড়েছেন কিন্তু কেউ সাসহ করে বলছেন না। কারণ বাংলা মায়ের দামাল ছেলে যারা একসময় এক কথায় ইংরেজ আমলে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ত। তারা এখন এক পেগ মদ আর ভাগারের মাংস খাওয়ার লোভে চোরের গুন গাইছে। বাঙালির একি হলো, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় । যে বাংলা একদিন সারা ভারত বর্ষ কে শিক্ষার আলো দেখিয়েছে। বিদ্যাসাগর বিবেকানন্দ রাজারামোহন কে নেই সেই তালিকায় সেই বাংলা আজ সবার পিছনে। শিল্প নেই, সুস্থ শিক্ষা নেই, মানুষ আজ ভীক্ষারীর মতো দু টাকা কিলো চাল নেওয়ার জন্য লাইন দিচ্ছে। প্রতিদিন খুন, পিটিয়ে হত্যা চুরি ডাকাতি লেগেই আছে । আর নেতা মন্ত্রীরা রাতারাতি বড়লোক বা ধনী হয়ে গেল কিভাবে সেটা তদন্ত করতে বছরের পর বছর লাগছে। কারণ যে সংস্থা তদন্ত করছে সেই সংস্থার কর্মীরা ঘুষখোর। অথচ আমার মনে পড়ছে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রেল মন্ত্রক ছেড়ে চলে এসেছিলেন, তহলকা ডটকম বলে একটা সংস্থা গোপন তদন্তে ফাঁস হয়েছিল মন্ত্রী সভার বা সাংসদের কয়েক জন দুর্নীতির সাথে জড়িত। সেই মহান মানবিকতা গেল কোথায়?
বর্ষ কে পথ দেখায়। পঞ্চায়েত ব্যবস্থা গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শুরু হয়েছিল। এখন সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থা আছে কিন্তু এখনও পশ্চিমবঙ্গের মতো হয়ে ওঠেনি। সেই পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা সারদা নারদা জড়িয়ে পড়ছে। দীপক না দীলিপ ঘোষ লিখেছেন রাজ্যের মাথা সে নাকি পৃথিবীর সেরা মিথ্যে বাদি, আর চুরি করতে এক নম্বর। লেখকের বইটি কিন্তু এখনও বাজারে লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে। অনেকে পড়েছেন কিন্তু কেউ সাসহ করে বলছেন না। কারণ বাংলা মায়ের দামাল ছেলে যারা একসময় এক কথায় ইংরেজ আমলে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ত। তারা এখন এক পেগ মদ আর ভাগারের মাংস খাওয়ার লোভে চোরের গুন গাইছে। বাঙালির একি হলো, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় । যে বাংলা একদিন সারা ভারত বর্ষ কে শিক্ষার আলো দেখিয়েছে। বিদ্যাসাগর বিবেকানন্দ রাজারামোহন কে নেই সেই তালিকায় সেই বাংলা আজ সবার পিছনে। শিল্প নেই, সুস্থ শিক্ষা নেই, মানুষ আজ ভীক্ষারীর মতো দু টাকা কিলো চাল নেওয়ার জন্য লাইন দিচ্ছে। প্রতিদিন খুন, পিটিয়ে হত্যা চুরি ডাকাতি লেগেই আছে । আর নেতা মন্ত্রীরা রাতারাতি বড়লোক বা ধনী হয়ে গেল কিভাবে সেটা তদন্ত করতে বছরের পর বছর লাগছে। কারণ যে সংস্থা তদন্ত করছে সেই সংস্থার কর্মীরা ঘুষখোর। অথচ আমার মনে পড়ছে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী রেল মন্ত্রক ছেড়ে চলে এসেছিলেন, তহলকা ডটকম বলে একটা সংস্থা গোপন তদন্তে ফাঁস হয়েছিল মন্ত্রী সভার বা সাংসদের কয়েক জন দুর্নীতির সাথে জড়িত। সেই মহান মানবিকতা গেল কোথায়?
Monday, 10 December 2018
প্রাথমিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষকদের ভূমিকা। কিন্তু মাধ্যমিক স্তরে।
পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষক দের চাঁদা না দেওয়া নিয়ে ভীষণ হৈচৈ হচ্ছে। বিভিন্ন সংবাদ পত্রে লেখা লেখি হচ্ছে। কিছু জায়গায় সরকারি অফিসার রা নোটিশ দিয়ে চাঁদা আদায় করছেন। যেমন সিঙ্গুর ব্লকের কামার কুণ্ড চচক্রের বিদ্যালয় পরিদর্শক হোয়াটস এ্যাপে মেসেজ পাঠিয়ে বলছেন, চাঁদা দেওয়াটা যেন বাধ্যতামূলক, কিন্তু আমি যতদূর জানি এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল প্রায় চল্লিশ বছর আগে, তখন শিক্ষকের চাঁদা ছিল না। আমি দেখেছি ১৯৯০ সাল পর্যন্ত কোন চাঁদা লাগতো না। তারপর দশ টাকা চাঁদা নেওয়া শুরু হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় যে স্তর থেকে ছাত্র ছাত্রীরা পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়, সেই বিদ্যালয় স্তর ছিল
বরাবরের জন্য উপেক্ষিত। কোন কোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের চাঁদায় খেলা হতো। পুরস্কার দেওয়া হতো, কিন্তু বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় চুন পর্যন্ত কিনত না। পঞ্চায়েত ক্রীড়া প্রতিযোগিতা পঞ্চায়েত খরচ করত খেলা ম্যারম্যার করত, এই খেলার যৌলস আনতে পঞ্চায়েত স্তর থেকে চক্র স্তর পর্যন্ত এমনকি মহকুমা ক্রীড়া পর্যন্ত চাঁদা নেওয়া শুরু হলো খেলা টাকে উৎসবে পরিনত করা হলো। সেই যে শুরু হয়েছিল সেটাই এখন বাধ্যতামূলক হয়ে গেছে, কিন্তু এই ছাত্র ছাত্রীরা যেই মাধ্যমিক স্তরে ভর্তি হলো তারপর কোন কোন মাধ্যমিক বিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতা করে ফেলল তো তাদের ছাড়। মাধ্যমিক স্তরের না আছে পঞ্চায়েত স্তর না চক্র স্তর না আছে মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অভিভাবক দের থেকে বা ছাত্র ছাত্রীদের থেকে খেলার ফিস নেওয়া হয়। শিক্ষকদের কোনো চাঁদা লাগে না। প্রাথমিক শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করতে পারে প্রশাসন কিন্তু মাধ্যমিক বিদ্যালয় গুলোর সময় ছাড়। আমার মাঝে মাঝে অবাক লাগে হাজারো কাগজ ফর্ম পূরণ করতে হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে হবে, বিনা টাকায় সিসিই পরীক্ষা করতে হবে। সর্ব ধরনের চাপ প্রাথমিক বিদ্যালয়ের উপর। মাধ্যমিক বিদ্যালয় গুলো সরকার পোষিত নয়! তারা নিজেরাই নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে তাদের কমিটির মাধ্যমে। এখন তো অনেক বিদ্যালয়ের পরিচালন কমিটির কোন অস্তিত্ব নেই। কারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয় না। জানি না আমাদের মতো এদের বিদ্যালয় পরিদর্শক বা এ আই আছে কি না? এরা পশ্চিম বঙ্গের সরকারের অধীনে আছে না নেই। যদি থাকে তাহলে ভর্তি করতে এতো টাকা নেওয়া হয় কেন। কোথাও সব থেকে কম পাঁচ শো টাকা কোথাও সর্বোচ্চ হাজার টাকা। আর প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি তো দূর পরীক্ষা বা মূল্যায়নের জন্য এক টাকাও নেওয়া যাবে না। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এক টাকাও নেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের পকেট থেকে দেন । কি সুন্দর একই রাজ্যে দু শিক্ষা ব্যবস্থা একটা সরকারের অধীনে কিন্তু টাকা পয়সা খরচের বা সর্ব দিক থেকে আলাদা। বেতন ফারাক বলছি না। আমি জানি না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বেতন থেকে বিদ্যুৎ বিল দেয় কিনা! আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আর লিখছি না। সকলে পড়বেন মন্তব্য করবেন।
Sunday, 9 December 2018
ধন্যবাদ কলকাতার নতুন মেয়র তথা মন্ত্রী মশায়।
ছবি টি আজকাল ইন অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল।মন্ত্রী মশায় যতটা সম্ভব সবলা মেলায় গেছেন। মেলাটি যতটা সম্ভব কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী মশায় মেলায় জিনিস পত্রের বিক্রি দেখে বলছেন, রাজ্যের মানুষের আয় তিন গুণ বেড়ে গেছে। মন্ত্রী মশায়ের সংগে আমি একদম একমত। কারণ পশ্চিমবঙ্গের এমন অনেক সরকারি কর্মচারী আছেন যারা দশ হাজার টাকার কম বেতন পান। এই কর্মীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। বেসরকারি সংস্থার এমন কর্মী আছেন যাদের মাসিক বেতন পাঁচ হাজার টাকার কম। আর একশ দিনের রোজ সেতো মন্ত্রী মশায়ের অজানা নয়। দেড়শো টাকা মজুরি তে কাজ করে এরকম জন মজুরের সংখ্যা অসংখ্য। আর বর্তমানে সরকারি কর্মীদের ন-মাসের বেতনে বারো মাস কাজ করতে হয়। চাষিদের চাষের ফসল চাষ করতে যা খরচ হয়। ফসল বিক্রি করে অর্ধেক ওঠে। এখন আপনি আমি কপি কিনছি পনেরো কুড়ি টাকায়। চাষিদের থেকে কেনা হয়েছে তিন টাকা পিস দরে, কারণ দু তিন টি হাত ফিরে এসে ঐ দাম। যাদের মাধ্যমে সরকার বাজারে অর্থ যোগান দেবেন সেই সরকারি কর্মীদের বেতন নেই। বাজারে যখন টাকার যোগান কম তখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে কী করে?? আমি এরকম দেখেছি চাষি ফসল বিক্রি করতে না পেরে ফসল নষ্ট করে দিচ্ছে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন পশ্চিমবঙ্গের কৃষি কাজ কমে যাবে। এখনি অনেক কৃষক চাষবাস বন্ধ করে দিয়েছে বা নিজের খাবার মতো চাষ করছে। যার ফলশ্রুতিতে কৃষি শ্রমিক কমে গেছে, একশো দিনের কাজ করতে যাচ্ছে। অনেক কৃষক তার জমিতে কলা বাগান বা ঐ জাতীয় বাগান করে দিয়ে চাষ কমিয়ে দিয়েছে। তবে মন্ত্রী মশায়ের সংগে আমি একদম একমত কারণ কিছু জন নেতা তাদের আয় এতো বেড়েছে, যে তাঁকে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। দেখছি তো জনগণের নেতা জনগণের সাথে মিশতে পারেনা। জনগণ কে ভয় করে, মানুষ কাজ হারিয়ে আজ বেকার। যে কটা জুট মিল বা কারখানা চালু আছে তাও আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কারখানার মালিক বলছেন তোলার এতো চাপ রাজ্য ছেড়ে চলে যাবে। এই আজকের অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল, খবরটা পড়েছিলাম।
ভাবছেন এই কারখানার ছবি টি কেন দিলাম। আজকে পড়ে ছি তোলার চাপে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। এই কারখানার মালিক, এবার সকলে চিন্তা করুন নতুন কারখানা হচ্ছে না। যেটুকু ছিল তাও বন্ধ হয়ে যাচ্ছে। কাজ না থাকলে মানুষের আয় বাড়ল কী করে? আমি তো মন্ত্রী মশায়ের সংগে একমত আপনারা একমত হলে জানাবেন।
Saturday, 8 December 2018
বাঙালির জীবন থেকে কাঁটা তার গেল না।
১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত বর্ষ তিন টুকরো করে স্বাধীনতা পেয়েছিল। কত গুলো ক্ষমতা লোভী ইংরেজে দের দালাল ভারত ভাগ করে স্বাধীনতা নিয়ে আনন্দ আত্মহারা হয়ে গদিতে বসে ছিল। ভারত ভাগ হয়ে ছিল ধর্মের ভিত্তিতে, হিন্দুস্থান আর পাকিস্তান। হিন্দু দের জন্য হিন্দু স্থান আর মুসলিম দের জন্য পাকিস্তান। সেই সময় মুসলিমরা তাদের অংশ ঠিক বুঝে নিয়ে ছিল। হিন্দুস্থানের ক্ষমতা লোভী মহান নেতা দেশটাকে ধর্ম নিরপেক্ষ ঘোষণা করে নিজেদের আরও মহান প্রমাণ করতে উঠে পরে লাগল। এই সব মহান মহাপুরুষ নেতার দল আনন্দে আটখানা হয়ে যে দুটো প্রদেশ কে ভাগ করে দিয়ে ছিলেন। সে দুটো হলো বাংলাদেশে আর পাঞ্জাব। বাংলার অংশ নিয়ে তৈরি হলো, পূর্ব পাকিস্তান আর পশ্চিমবঙ্গ। আর পাঞ্জাবের অংশ নিয়ে তৈরি হলো পশ্চিম পাকিস্তান। কারণ স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে সর্বদা এগিয়ে ছিল বাংলা। এখন আর সেই নেতাজী নেই সে নেতার খুব অভাব আছে। স্বাধীনতা সময় থেকে এপার বাংলায় যারা এসেছেন ভিটে মাটি ছেড়ে তাদের সঠিক ভাবে বাস করার সুযোগ দেওয়া হয়নি। স্বাধীনতার সত্তর বছর পরেও সেই সব ছিন্ন মূল মানুষ গুলো জন্যে এপার বাংলার সরকার তেমন কিছু করেনি। দিল্লির নেতাদের পোঁ ধরা নেতা রা সুভাষ চন্দ্র বসু তথা নেতাজি যাতে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করেনি। পদ আর ক্ষমতার লোভে দিল্লির একটি পরিবারের পোঁ ধরে বাংলা তথা বাঙালির জন্য কিছু করেন নি। এখন তো সেই নেতা নেই, বাংলায় নেতাজি, রাস বিহারী বসু চিত্তরঞ্জন দাশ আর কতো নাম নেব। এখন বিবেকানন্দের জন্ম দিন বিবেক চেতনা উৎসব হয়,এক সপ্তাহ ধরে, কিন্তু নেতা দের বিবেক জাগ্রত হয় না। টিভি চ্যানেলে দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছে, তবুও বলছে আমি টাকা নিইনি। সারদা মাকে সারা বিশ্ব বন্দনা করে। তার নামে সংস্থা খুলে প্রতারণা, গরীব বড়ো লোক সকল কে লোভ দেখিয়ে টাকা খেলি আর সত্যি কথা বলতে মানা। এরা বিবেক চেতনা উৎসব করছে, কারণ এরা দিল্লির একটি পরিবারের পোঁ ধরা নকল নেতা। দিল্লির ঐ নেতারা যেমন নকল স্বাধীনতা সংগ্রামী সেজে ইংরেজ দের বলে বলে জেলে যেত। একজন তো লর্ড মাউন্ট ব্যাটেনের পোষ্যপুত্তর, এবং বাঙালি বিদ্বেষী সেই জন্যই পশ্চিমবঙ্গের তথা বাংলার দূর্দাশায় তাদের মন ছিল না।স্বাধীনতার পর থেকে এপার বাংলার দিল্লির একটি পরিবারের পোঁ ধরা নেতারা ক্ষমতা দখল করে রেখেছে। সেই কারণেই কিছু ভারতের ভুখণ্ড এবং সেখানে বসবাস কারি কিছু মানুষ কে বাদ দিয়ে রেখে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আর সেই সব মানুষদের বিভিন্ন কাজে মূল ভু খণ্ডে আসতে হয়, এবং সে টা ঘটে দিনের বেলা। রাত বিরাত কিছু দরকার হলে উপায় নেই পরের দিন সকাল না হওয়া পর্যন্ত। যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলেও না। স্বাধীনতার সত্তর বছর পরেও বাঙালির তথা ওপার বাংলা থেকে আসা মানুষের দুঃখের দিন শেষ হলো না।
Saturday, 1 December 2018
সেরিকালচারের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বেতন বন্ধ।
আজ বিকেলের অন লাইন খবর কাগজে ছবি টি বেড়িয়ে ছিল। ঐ কাগজের খবর অনুযায়ী আজ প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না এখানকার নিরাপত্তা কর্মীরা। গত ২০১০ সালে এদের নিয়োগ করা হয়েছিল। আমি এর আগের লেখায় লিখছি, দিদির টাকা দিদি কাকে বেতন আর কাকে দেবেন না। সে সিদ্ধান্ত তিনি নেবেন, ঐ সিদ্ধান্ত যে তিনি আগেই নিয়েছেন জানতাম না। ধন্যবাদ দিদি আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক করেছেন, তবে যে যে আন্দোলন করছে তাদের শুধু নয়, আপনি একটা আইন করে দিন পুলিশি সরকারি কর্মী শিক্ষকের পঞ্চায়েত কর্মী প্রত্যেকের অর্থাৎ আপনার টাকায় যাদের বেতন হয় সবার বেতন বন্ধ করে দিন। প্রধানমন্ত্রী হবেন অনেক টাকা দরকার শুধু শুধু এদের টাকা দিয়ে লাভ নেই। বেশি বাড়াবাড়ি করলে ঐ যে পঞ্চায়েত ভোটে বীরভূমের মতো উন্নয়ন কে ডেকে নারকেল মুড়ি খাওয়ার ব্যবস্থা করে দেবেন। যেন মনে করেছেন বাম রাজত্ব যা খুশি তাই করবে কাজ না করে আন্দোলনে করবে। আপনার টাকা আপনি কি করবেন না ঐ সব কর্মীদের খেয়ে কাজ নেই, যা দিচ্ছে নে তা নয় আরও দাও। আমি শুনলাম আপনি মিড ডে মিলের জন্য থালা গ্লাস দেবেন। ভালো সিদ্ধান্ত আর কাগজের থালা কিনতে হবে না। একটা ভয় আছে ছেলে মেয়ে রা ব্যাগে ভরে নিয়ে না পালায়। খুব ভালো কাজ একদম বেতন বন্ধ করে দিয়ে আপনি আপনার টাকা ইচ্ছে মতো খরচ করুন ।আমরা আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই ।
Subscribe to:
Posts (Atom)





